দৈনিক বাংলারদিন ও দৈনিক মৌলভীবাজার বার্তার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

June 28, 2018,

স্টাফ রিপোর্টার॥ দৈনিক বাংলারদিন, দৈনিক মৌলভীবাজার বার্তার উদ্যোগ ও শিশু কল্যাণ সংস্থা মৌলভীবাজার’র  সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।

 ২৭ জুন বুধবার মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব চ্যানেল এস ইউকে’র এমডি তাজ চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলারদিন ও দৈনিক মৌলভীবাজার বার্তা সম্পাদক বকসি ইকবাল আহমদ, ১নং ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ঠ ব্যবসায়ী এম. এ রহিম (সিআইপি), জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, অনলাইন নিউজ পোর্টাল দীপ্ত নিউজ এর সম্পাদক দুরুদ আহমদ, দৈনিক যায়যায়দিন এর জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, ফটোনিউজ টোয়েন্টিফোর এর সম্পাদক এমদাদুল হক, ভূমি উন্নয়ন ব্যাংকের নির্বাহী অফিসার আছাদুজ্জামান আছাদ, রেডিও পল্লী কন্ঠের সংবাদ প্রতিবেদক জনি বেগম ও সংবাদ প্রযোজক তাহমিদ আহমেদ।

শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এ. কে জিল্লুল হক, উপজেলা স্বাস্থ্য ও প.প সহকারি সার্জন সায়মা মোজাহিদ লিজা ও উপ-সহকারি কমিউনিটি অফিসার অনন্ত কর্মকার এর সমন্বয়ে প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। দৈনিক বাংলারদিন ও মৌলভীবাজার বার্তার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ এর উদ্যোগকে ঔষধ ও চিকিৎসক দিয়ে সার্বিক ভাবে সহযোগীতা করেন জেলা সিভিল সার্জন ডা: আবু জাহের ও ২৫০ শয্যা বিশিষ্ঠ আধুনিক হাসপাতালের তত্ত্ববধায়ক ডা: পার্থ সারথি পাল কাননগো। সরকারের পাশাপাশি বিগত ৭দিন যাবৎ বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত এলাকায় পত্রিকার উদ্যোগে মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান ও ্ঔষধ বিতরণ অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com