শহর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন করলেন পানি উন্নয়ণ বোর্ডের মহা পরিচালক
June 30, 2018,

স্টাফ রিপোটর্চার॥ মৌলভীবাজারের মনু নদীর শহর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন করেছেনে পানি উন্নয়ণ বোর্ডের মহা পরিচালক মোঃ মাহফুজুর রহমান।
২৯ জুন বিকেলে মৌলভীবাজারে শহরতলীর বাড়ইকোনার ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল সহ পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এসময় তিনি শহর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান ঘুরে দেখেন।
মনু নদ ও ধলাই নদীর ২৬টি স্থানে ভাঙন দিয়ে গত ১২ জুন থেকে মৌলভীবাজারে ভয়াবহ বন্যা দেখা দেয়। কয়েকটি ভাঙন স্থান মেরামতের কাজ শুরু হলেও অধিকাংশ বাঁধ মেরামত এখনও শুরু হয়নি।
তিনি বলেন, ভাঙন স্থান জরুরীভিত্তিতে মেরামতের ব্যাবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে প্রকল্পের মাধ্যমে অন্যান্য কাজ করা হবে।



মন্তব্য করুন