শ্রীমঙ্গলে থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

June 30, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রীমঙ্গলে এক ব্যবসায়ীল মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২৯ জুন সকালে উপজেলার সদর ইউনিয়নের মোহাজেরাবাদ পশ্চিম পাড়ায় বেগুন বাড়ী সড়কের পাশে হামিদুল ইসলামের লেবু ও আনারসের বাগান হতে মুখের মধ্যে কাপড়ের গিট্টুসহ হাত-পা বাধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম।

তিনি জানান, মৃতদেহের হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের নাম জুয়েল রানা (২৪)। সে বেগুনবাড়ী এলাকার জাহের উদ্দীনের ছেলে।

জুয়েল বিষামনি এলাকায় শচিন্দ্র বৈদ্যের মার্কেটে বিকাশ, ফ্লেক্সিলোড, লোডের ব্যবসা করতো। সে প্রতিদিন রাতে বাড়ি ফিরতো। ঘটনার দিন ২৮ জুন বৃহস্পতিবার রাতের কোন এক সময় বাড়ী ফেরার পথে কে বা কারা তাকে হত্যা করে লেবু বাগানে ফেলে যায়।

শুক্রবার সকালে পথচারীরা মৃতদেহটি দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতের পিতা জাহের উদ্দীন বলেন, জুয়েলের সাথে এলাকায় কিংবা ব্যবসাহিক কোন শত্রুতা ছিলো না। তবে তার স্ত্রীরর সাথে পারিবারিক একটি সমস্যা নিয়ে ইতোপূর্বে তার শ্বশুড়বাড়ীর লোকজনদের সাথে ঝগড়া হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বলেন, নিহত জুয়েলের মাথায় ও কপালে আঘাত করে গলায় চাপ দিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে সনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচেছন বলেও তিনি জানান।

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com