মাহবুবুর রহমান রাহেল এশিয়ান টিভির মৌলভীবাজার  প্রতিনিধি

July 1, 2018,

স্টাফ রিপোর্টার॥ বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল এশিয়ান টিভি মৌলভীবাজারের জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভীবাজার২৪ ডটকম’র সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল।

৩০ জুন  শনিবার দূপুরে চ্যানেলটির হেড অব নিউজের  স্বাক্ষরিত নিয়োগপত্র, পরিচয় পত্র এবং চ্যানেলটির পরিচয় বহনকারী প্রতীক সম্বলিত লোগো তার হাতে তোলে দেয়া হয়েছে।

রাহেল মৌলভীবাজার প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল২৪ ডট কমের সম্পাদক, দৈনিক আমার সংবাদ, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস ও ইউকে থেকে প্রকাশিত জিবি নিউজ২৪ ডট কম এর বাংলাদেশ এডমিন  হিসেবে দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। সে সুবাদে জেলার গণমাধ্যম অঙ্গনে সকলের সাথে চলমান সুসম্পর্ক বজায় রেখে সদ্য নিযুক্ত পেশাগত দায়িত্ব পালনে সকলের আন্তরিকতাপূর্ণ সহযোগিত কামনা করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com