শ্রীমঙ্গল থেকে দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
২৯ জুন অভিযানে শ্রীমঙ্গল থানাধীন ফুলছড়ী চা বাগানের কালিঘাট গামী পাকা রাস্তার উপর থেকে দেশীয় চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৯। আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ শাহ্ আলম (৪৪), পিতাঃ মৃতঃ বিল্লাল হোসেন, গ্রাম-কালিঘাটরোড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জেলা শহরে বিভিন্ন নেশা জাতীয় মদ বিক্রয় করে আসছিল। অভিযুক্তের নিকট থেকে ২৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। সে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন