শ্রীমঙ্গলে মায়া হরিণ উদ্ধার

July 1, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের একটি পুকুর থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছে ৪ যুবক। পরে হরিণটিকে সুস্থ অবস্থায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় যুবক প্রদীপ পাশী বলেন, শনিবার ৩০ জুন সকাল ১০ টার দিকে ভুরভুরিয়া চা বাগান সংলগ্ন বড় একটি পুকুরে পানি খাওয়ার জন্য আসলে হরিণটি পুকুরের কাদা ও পানিতে আটকে যায়। এসময় সে (প্রদীপ পাশি), মিন্টু মৃধা, নন্দলাল হাজরা, সন্তুস রিকিয়াশন পানিতে নেমে হরিণটিকে উদ্ধার করে।

এসময় অনেক মানুষের সমাগম থাকায় তখনই হরিণটিকে না ছেড়ে মিন্টু মৃধার বাড়িতে নিয়ে এসে বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের রেঞ্জ অফিসার, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকেবন বিভাগের কর্মীদের হাতে হরিণটি হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com