হলি আর্টিজান হামলার প্রতিবাদ
July 2, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দুই বছর পার হওয়াতে জঙ্গিবাদ ও মাদক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে।
রোববার ১ জুলাই বিকালে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় হলি আর্টিজান বেকারি জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন দলের নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন পার্টির জেলা সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মিনার, সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, জাতীয় শ্রমিক ফেডারেশনের যুগ্ন আহবায়ক দেওয়ান মাসুকুর রহমান, বাংলাদেশ যুব মৈত্রীর যুগ্ন আহবায়ক তাপষ কুমার ঘোষ, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক অজিৎ বুনার্জি ও প্রমুখ।



মন্তব্য করুন