রাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের ত্রাণ সহায়তা

July 2, 2018,

হোসাইন আহমদ॥  সদর উপজেলার রাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়।

১ জুলাই রোববার দুপুরে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ডাঃ ছাদিক আহমদ এর সভাপতিত্বে ও মোঃ ইকবাল হোসেন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, গ্লোবাল এইড এর ট্রাস্টি আবু সাঈদ আনসারী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, এনটিভির স্টাফ রিপোর্টর এস এম উমেদ আলী, মানবজমিন স্টাফ রিপোর্টার মু, ইমাদ উদ-দীন, কনকপুর ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়ছাল, মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ মারুফ, সাবেক ইউপি সদস্য শাহাব উদ্দিন, রাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুর্শেদ আহমদ মুন্না প্রমুখ।

এদিকে ওই সংগঠনের ব্যানারে বিকালে সদর উপজেলার চাদনীঘাট ইউনিয়নের শিমুলতলা, মাতারকাপন, পাহাড় বর্ষিজোড়া এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, হারিছ মিয়া, ওয়াহিদুর রহমান জুনেদ, মুসলিম মিয়া, কায়েছ আহমদ ও বোরহান উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com