শ্রীমঙ্গলে দোকানে অগ্নিকান্ড সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

July 3, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগুন লেগে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ৩ জুলাই ভোরে শহরের গদার বাজারের ‘নিলয় এন্ড অয়ন ভেরাইটিজ স্টোরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।দোকানের সত্বাধিকারী সন্তোষ দেবনাথ মুঠোফোনে জানিয়েছেন, ৩ জুলাই মঙ্গলবার সকাল সাতটার দিকে দোকানে এসে দেখি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে আর সব পুড়ে ছাই হয়ে গেছে।ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল স্টেশনের ফায়ারম্যান, মোঃ আশরাফুল ইসলাম বলেন, ধারনা করছি ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে। অগ্নিকান্ডের ঘটনায় দোকানের প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
Social Media Auto Publish Powered By : XYZScripts.com