মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পৌর কাউন্সিলার স্বাগত কিশোর দাস চৌধুরীর মুক্তির দাবীতে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ৩ জুলাই মঙ্গলবার দুপুরে শহরের চৌমূহনা হইতে শুরু করে সমশেরনগর রোডে গিয়ে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি শাম্মির হাবিব চৌধুরী রবিনের সভাপতিত্বে ও পৌর শাখা আহ্ববায়ক শাহান আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল জেলা শাখার সেলিম সালাউদ্দিন,ঝারু আহমেদ, উপস্থিত ছিলেন সৈয়দ ময়নু হোসেন,আমিরুল ইসলাম সাহেদ,এম এ নিশাদ,স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সাংঘটনিক সম্পাদক আব্দুল হান্নান,মামুনুর রহমান, ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুবেল আহমেদ,সহ সভাপতি রাজু আহমেদ,জিসাস জেলা সভাপতি মিলাদ হোসেন, স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার আহ্ববায়ক জসিম উদ্দিন,যুগ্ন আহ্ববায়ক সামসুল ইসলাম,বুলবুল আহমেদ,সেজিম, জুয়েল প্রমুখ।



মন্তব্য করুন