চুনারুঘাট থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯

July 5, 2018,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
৪ জুলাই বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চুনারুঘাট তালুকদার সুপার মার্কেটের সামনে থেকে এক কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ ১ জন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। আটককৃত অভিযুক্তর নাম ও ঠিকানাঃ মোঃ আজাদ মিয়া , রহমালী (২৫), পিতাঃ মোঃ ছন্দু মিয়া, গ্রাম-ধলাইরপাড়,ওয়ার্ড নং-০৯, থানাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ। গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার অন্যতম মাদক ব্যবসায়ী। ধৃত আসামী আজাদ দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদকবিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com