জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি ১ লক্ষ টাকার চেক এবং ত্রান সামগ্রী তুলে দেন ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালকে

July 5, 2018,

স্টাফ রিপোর্টার॥ বন্যায় ক্ষতিগ্রস্থ ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় মৌলভীবাজার সদর উপজেলা সংলগ্ন এলাকায় অবস্থিত ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালকে মৌলভীবাজার জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ এবং আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মাদ আলী শাহেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ।
ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা পরিচালক ডিডি রয় বাবলু কাছে এক লক্ষ টাকার চেক ও ত্রান সামগ্রী তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com