বিএনপির বিক্ষোভ মিছিল

July 5, 2018,

ইমাদ উদ দীন॥ বেগম খালেদা জিয়া কে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। ৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের বড়হাট এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুসমভাগ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় বক্ত্যব রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান,সহ-সম্পাদক ফয়সল আহমদ, সদর থানা বিএনপির সভাপতি মোঃ হেলু মিয়া, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল,সাধারন সম্পাদক এম,এ,মুহিত, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান,সাংগঠনিক মোবারক হোসেন, জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক জি এম মোক্তাদির রাজু, বিএনপি নেতা ফরহাদ রশিদ, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন।

এদিকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান এর নেতৃত্বে দুপুরে মৌলভীবাজার শহরে অপর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদনীঘাট ব্রীজ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌমুহনা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী এর পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের সাধারন সম্পাদক আনকার আলী সুলেমান, জেলা তাঁতীদলের সভাপতি আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি নেতা আব্দুস সালাম মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এ এম নিশাত, জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, জেলা জিয়া মঞ্চের আহবায়ক মুনাহিম কবির মেম্বার, জেলা জিসাস এর সভাপতি মিলাদ হোসেন, পৌর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা যুবদল নেতা জুনেদ আহমদ (ইউপি সদস্য) প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com