বন্যা দুর্গত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার॥ বন্যা দুর্গত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করতে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।
৫ জুলাই বৃহস্প্রতিবার শহীদনগর বাজার,পতনঊষার গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের কার্যালয়ে সকাল ১১ থেকে দুপুর ৩ টা পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এ ক্যাম্পে চিকিৎসক ছিলেন ডা. বিনেন্দু ভৌমিক, ডা. সায়মা মুজাহিদ লিজা ,ডা. প্লাবন সূএধর সহ অন্যান্য চিকিৎসকরা। মেডিকেল ক্যাম্পে প্রায় সাতশত শিশু, নারী ও পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুল হক, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, ইঞ্জিনার তৌফিক বাবু।



মন্তব্য করুন