শ্রীমঙ্গল সরকারী কলেজে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন স্পর্শের উদ্বোধন

July 7, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন স্পর্শে শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ৫ জুলাই  সকালে স্বেচ্ছায় রক্তদাতাদের ক্লাব স্পর্শের আয়োজনে ব্লাড ক্যাম্পেইন  অনুষ্ঠানটি শ্রীমঙ্গল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সবুজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক  সুব্রত সাহার উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদা কবীর।

প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:জয়নাল আবেদীন টিটো। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শোমশের আলী, সহকারী অধ্যাপক শরফুদ্দিন মোহাম্মদ আবু ইউসুফ, প্রভাষক সুব্রত সাহা, প্রভাষক চয়ন চক্রবর্তীসহ কলেজের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা সকলের সার্বিক সহযোগিতায় এই ক্লাবটিকে শ্রীমঙ্গল,কমলগঞ্জ এবং মৌলভীবাজারের রক্তদানের ক্ষেত্রে সার্বজনীন ক্লাব হিসেবে যেন মানবসেবায় নিবেদিত হতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com