মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
July 7, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ও শিক্ষার্থীদের সহযোগীতায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
৬ জুলাই শুক্রবার মৌলভীবাজারের কদমহাটা এলাকায় কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষার্থীরা।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৭৫০ কেজি চাল,৩০০কেজি আলু,৩০০কেজি পেঁয়াজ,৭৫কেজি ডাল ও ৭৫লিটার তেল।
এর আগে শহরের বড়হাট এলাকায় শুকনো খাবার মুড়ি, পানি, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করা হয়। এসময় ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।



মন্তব্য করুন