একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

July 8, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে প্রবাসিদের অর্থায়নে বন্যা দুর্গতদের জন্য ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে একাটুনা ইউনিয়ন ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন। রবিবার ৮ জুলাই রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের খাস প্রেমনগর এলাকায় ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। সহ¯্রাধিক বন্যা দুর্গত মানুষ ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহন করে চিকিৎসা ক্যাম্প থেকে। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সল মনসুরের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মুজিব মনসুর, প্রবাসি মাসিকুর রহমান সাচ্ছু,প্রবাসি গিয়াস উদ্দিন প্রমুখ।

ফাউন্ডেশনে অর্থায়ন করেন, প্রতিষ্ঠাতা মোহাম্মদ মকিস মনসুর, প্রবাসি টিপু সুলতান চৌধুরী, আলহাজ্ব মাসুক মিয়া, ফারুক আহমদ, মোঃ বশির খাঁ,আব্দুর রউফ তালুকদার, এ বি রুনেল, মাশুকুর রহমান সাচ্ছু, মোঃ বাপু মিয়া, তাজ কামাল, লুবান মিয়া, তাজুল খাতুন। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইউ,কে প্রবাসি মকিস মনসুর বন্যা দুর্গত মানুষদেরকে মোবাইল কনফারেন্সের মাধ্যমে সমবেদনা ও সহানুভূতি জানান। এবং বলেন,যে কোনো দূর্যোগে প্রবাসিরা তাদের পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com