পলিটেকনিকে ইনস্টিটিউটে শিক্ষর্থীদের বিদায়ী সংবর্ধনা
July 9, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের রেফ্রিজারেশন এন্ড এয়রকন্ডিশনিং বিভাগের প্রথম ব্যাচ ২০১৪-১৫ সেশনের শিক্ষর্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৮ জুলাই রবিবার বিকেলে ইনস্টিটিউটের এক হল রুমে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আর.এসি ডিপার্টমেন্টের চীপ ইন্সট্রাক্টর-জহিরুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড ডিপার্টমেন্টের চীপ ইন্সট্রাক্টর এ কে এম খাদেমুল বাশার, বিশেষ অতিথি ছিলেন আর.এসি বিভাগের ইন্সট্রাক্টর স্নেহময় বড়ুয়া, আর.এসি বিভাগের ইন্সট্রাক্টর মোঃ আবু নাছের।
এছাড়াও ইনস্টিটিউটের রেফ্রিজারেশন এন্ড এয়রকন্ডিশনিং টেকনোলজির সকল পর্বের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।



মন্তব্য করুন