এমবি মিডিয়ার উপদেষ্টা ও পৃষ্ঠপোষকদের সাথে আলোচনা ও নৈশভোজ

মু. ইমাদ উদ দীন॥ সামাজিক সাংস্কৃতিক সংগঠন এমবি মিডিয়ার পৃষ্টপোষক ও উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সাথে আলোচনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
৯ জুলাই রবিবার রাতে স্থানীয় বেঙ্গল চাইনিজ রেস্টুরেন্টে এমবি মিডিয়ার আয়োজনে সংগঠনের পৃষ্টপোষক ও উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সম্মানে নৈশভোজ ও আলোচনার আয়োজন করা হয়। নৈশভোজে অথিতিরা এমবি মিডিয়ার ১৩ বছরের স্মৃতিচারন করে নানা সমাজ কল্যাণমূলক কার্যক্রম তুলে ধরে প্রশংসা করেন। আলোচনা ও নৈশভোজে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক তরফদার সোয়েব, পৌর কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, বিশিষ্ট রাজনীতীবিদ এমদাদুল হক রেনু, বিশিষ্ট সাংস্কৃতিক ও ক্রীড়াসংগঠক খালেদ চৌধুরী, সাংবাদিক শাহজাহান আহমেদ, মু. ইমাদ উদ-দীন, বিশিষ্ট সমাজসেবক ও ইউপি সদস্য মোঃ সহিদ আলী। এমবি মিডিয়া প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জুবায়ের আলী আহমদ, সাধারন সম্পাদক আহমেদ নাইম, সহ-সাধারন সম্পাদক ওয়াসিম নিশান, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান রাসেল, অর্থ ও পরিকল্পনা সম্পাদক এম জুনেদ আহমদ, প্রচার সম্পাদক সাহেল আহমদ।
পৃষ্টপোষক ও উপদেষ্টা মন্ডলীর সদস্যরা তাদের বক্তব্যে বলেন এমবি মিডিয়া সমাজের অসহায় গরীব দুঃস্থদের কল্যাণে সবসময় ভাল কাজ করে আসছে। তার পাশাপাশি বেশি বেশি করে রক্তদাতা বৃদ্ধি, বৃক্ষরোপন, শিক্ষা বৃত্তি এবং সামাজিক ও ধর্মীয় বিষয়ে প্রচারণামূলক কাজ করার পরামর্শ দেন।



মন্তব্য করুন