যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি পারভীন, সাধারণ সম্পাদক রুকশানা

July 10, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজারে যুব মহিলা লীগ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে পারভীন আক্তার বখত ও সাধারণ সম্পাদক রুকশানা চৌধুরী নির্বাচিত হন।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার।
পারভীন আক্তার বখতের সভাপতিত্বে ও শ্যামলী পুরকায়স্থের পরিচালনায় সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, যুবলীগ নেত্রী সৈয়দা সানজিদা শারমিন। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি জাকিয়া পারভিন মনি। 

এ সময় সম্মেলনের উদ্বোধক নাজমা আক্তার বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের কর্মকা- ঘরে ঘরে পৌছে দিতে যুব মহিলা লীগ কাজ করে যাচ্ছে। এছাড়া দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের আহবান জানান।
পরে যুব মহিলা লীগ কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার নবনির্বাচিত সভাপতি পারভীন আক্তার বখত ও সাধারণ সম্পাদক রোকশানা চৌধুরীসহ ৮১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com