ঠেলা গাড়ি প্রতীক পেলেন মোঃ তারেক উদ্দিন তাজ

July 11, 2018,

স্টাফ রিপোর্টার॥ আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১০নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাবেক সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসনিক পরিচালক মোঃ তারেক উদ্দিন তাজ ঠেলা গাড়ি প্রতীক পেলেন।

১০ জুলাই মঙ্গলবার সিলেটের নির্বাচন কমিশন অফিস থেকে ঠেলা গাড়ি প্রতীক গ্রহণ করেন।

সিলেটের নির্বাচন কমিশন অফিস থেকে ঠেলা গাড়ি প্রতীক গ্রহণের পর পরই তিনি বলেন, গরীব দুঃখি মেহনতি মানুষের মার্কা ঠেলা গাড়ি প্রতীক হিসেবে পেয়েছি। এই মার্কা নিয়ে নির্বাচিত হলে এই ১০ নং ওয়ার্ডকে  গ্রীন ওয়ার্ড ও ক্লিন ওয়ার্ড গঠনে কাজ করব।

তিনি আরও বলেন এই ওয়ার্ডে সাধারণ জনগন সম্পূর্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত। তিনি নির্বাচিত হলে পানির সংকট নিরসনে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে, রাস্তা-ঘাট, ড্রেইন-কালভাট উন্নয়নে, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন বন্ধে, সিসি ক্যামেরা স্থাপনে, ওয়ার্ডবাসীকে ফ্রি ওয়াই-ফাই এর আওতায় আনা, বর্জ্য নিস্কাশনে স্থায়ী সমাধানে, জলাবদ্ধতা দুরিকরনে, মজসিদ, মাদ্রাসা ও ঈদগাহর উন্নয়নে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজি এফ কার্ড সঠিক বন্টনে, বস্থিবাসী’র উন্নয়নে, ডিজিটাল ওয়ার্ডে গঠনে, দুর্নীতি ও দখল মুর্ক্ত, মাদক ও সন্ত্রাস মুক্ত, সমাজিক সংগঠন এর উন্নয়নে, যুব সমাজের উন্নয়নে কাজ করে যাবেন। পরিশেষে তিনি বলেন, ১০নং ওয়ার্ডে আমি একজন সেবক হিসেবে কাজ করতে চাই। সেজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com