কলিমাবাদ এলাকা থেকে ২০০ পিছ ইয়াবাসহ ২জনকে আটক করেছে র্যাব

স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
১০ জুলাই মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে মৌলভীবাজার পৌর এলাকার দক্ষিণ কলিমাবাদস্থ বীর বিক্রম হাউস হোল্ডিং নং-২৭/০২-০৪ এর সামনে পাকা রাস্তার উপর থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
আটককৃত অভিযুক্তর নাম ও ঠিকানা: ১। মোঃ আবু সাঈদ (৪২), পিতা- মৃত ইসমাইল মিয়া, গ্রাম-লম্বধরপুর, থানা-সদর, জেলা-মৌলভীবাজার ২। মোঃ আব্দুল আহাদ (৩২), পিতা- মৃত আলকাছ মিয়া, গ্রাম- লম্বধরপুর, থানা- সদর, জেলা- মৌলভীবাজার। গ্রেফতারকৃত আসামীরা মৌলভীবাজার জেলার অন্যতম মাদক ব্যবসায়ী। ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে মৌলভীবাজার জেলাসহ বিভিন্ন জেলায় মাদকবিক্রয় করে থাকে। তার এই গড়ে তোলা মাদক চক্রের মাধ্যমে দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন