মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে অডিটোরিয়াম সংস্কারের কাজ

July 11, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের দুই তলা বিশিষ্ট বিশাল অডিটরিয়ামে চলছে সংস্কার কাজ। প্রতিষ্ঠার পর থেকে এ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ইনস্টিটিউটের বিভিন্ন ধরণের অনুষ্ঠান। অডিটোরিয়ামে অতিথিদের বসার স্টেজটি ছিলো কাঠের তৈরী। কাঠের তৈরী এ স্টেজটি ভেঙ্গে ইট দিয়ে ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে।

মৌলভীবাজার জেলা শহরের পাশে মাতারকাপন এলাকায় চার একর জমির ওপর দৃষ্টি নন্দন স্থাপনায় গঠিত মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। মৌলভীবাজার জেলার কৃতি সন্তান বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের মন্ত্রী মরহুম এম.সাইফুর রহমান এম.পি ২০০৬ সালের ১৮ ফেব্রুয়ারী মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর ¯’াপন করেন। এরপর ২০১২ সালের ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলিটেকনিক ইনস্টিটিউট কমপ্লেক্স এর উদ্বোধন করেন।

ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে অডিটোরিয়ামের অবস্থান। দু’তলা এই অডিটোরিয়ামের স্টেজটি ২৫ ফুট দৈর্ঘ্য, ১৩ ফুট প্রস্থ ও ৩ ফুট উচ্চতা বিশিষ্ট।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com