বন্যাদূর্গতদের মাঝে ঢেউটিন বিতরণ
July 12, 2018,

ইমাদ উদ দীন॥ ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন অরপিংটন মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে জেলার বন্যার্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। ১১ জুলাই বুধবার বিকেলে জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের বন্যা ক্ষতিগ্রস্থ অসহায় শতাধিক পরিবারের এই ঢেউটিন দেওয়া হয়। কামারচাক ইউনিয়ন পরিষদের হল রুমে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মো: আবু তাহের, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন আহমদ, রাজনগর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন,কামারচাক ইউপি চেয়ারম্যান নাজমুল হক সেলিম,এম মুহিবুর রহমান,ইহাম মুজাহিদ প্রমুখ।



মন্তব্য করুন