শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের আরও একটি শাখা

July 12, 2018,

বিকুল চক্রবর্তী॥ অবিরাম সেবার অঙ্গিকার ও দরদী সমাজ গঠনের প্রত্যয় নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪৩তম শাখা।

১২ জুলাই বৃহম্পতিবার দুপুরে শহরের চৌমুহনীর হবিগঞ্জ রোড অভিমূখে রাজ্জাক টাওয়ারে এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর  মোঃ আনোয়ারুল আজিম আরিফ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর  মোঃ আনোয়ারুল আজিম আরিফ বলেন, পাকিস্তানীরা ভেবেছিলো আমাদের নিশ্চিহ্ন করে দিবে, কিন্তু না আমরা এখনও টিকে আছি এবং স্বগর্বে বিশ্বের বুকে মাথা উঁচু করেই দাড়িয়ে আছি। আজ সেই পাকিস্তানীরাই বলছে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গিয়েছে।

তিনি বলেন, এখন শুধু টিকে থাকা নয়, বরং অংহকার করার মতো বাংলাদেশের অনেক কিছু আছে। এই সব কিছুই সম্ভব হয়েছে যিনি এই স্বাধীন বাংলার স্বপ্ন দেখেছিলেন  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্য।

আর আজ আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে যে ভাবে দাড়িয়ে আছি তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

এসময় তিনি  আরো বলেন, ব্যাংকিং খ্যাতে গ্রাহক সেবার নতুন নতুন সেবা ও সুবিধা সমুহ এই ব্যাংক উদ্ভাবন করেছে। অনেক ব্যবসায়ীরাও এই ব্যাংকের সেবা নিয়ে সমৃদ্ধ হয়েছেন। যার ফলে এই অল্প সময়ে এস আই বি এল এর গ্রাহক ১০ লাখ ছাড়িয়ে গেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রবীণ নির্বাহী কাজী ওসমান আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্যদেন ব্যাংকের শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন এসআইবিএল এর ভাইস প্রেসিডেন্ট এম এ মোতালেব, বিশিষ্ট ব্যবসায়ী কৃষি গবেষক আব্দুল আজিজ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ ইয়াহিয়া খান, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি ও ইমজা মৌলভীবাজারের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও এডভোকেট মামুনুর রশিদ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com