বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ইউনাইটেড ক্লাবের ত্রাণ বিতরণ
July 12, 2018,

আশরাফ আলী॥ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের অসহায় ব্যক্তিদের মাঝে ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ও যুক্তরাজ্যের স্কটল্যান্ডে বসবাসরত মৌলভীবাজারবাসীর অর্থায়নে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ জুলাই বন্যায় ক্ষতিগ্রস্থ ৪টি গ্রামের আড়াই শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা সৈয়দ আকবর আলী, আব্দুল কাইয়ূম, সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি রুমেল আহমদ, আবুল কাশেম বাবু, সাধারণ সম্পাদক তামিমুল ইসলাম সহ ক্লাবের সদস্যবৃন্দ।
খাদ্য সামগ্রীতে ছিল ১০ কেজি চাল, ১ কেজি আলু, ২ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল ও ২ লিটার তেল।



মন্তব্য করুন