বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ইউনাইটেড ক্লাবের ঢেউটিন বিতরণ

July 14, 2018,

আশরাফ আলী॥ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের অসহায় ব্যক্তিদের মাঝে ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ও যুক্তরাজ্যের স্কটল্যান্ডে বসবাসরত মৌলভীবাজারবাসীর অর্থায়নে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার ১৩ জুলাই ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণে উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী, ইউপি সদস্য মছদর আলী, ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা সৈয়দ আকবর আলী, আব্দুল কাইয়ূম, সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি রুমেল আহমদ, আবুল কাশেম বাবু, সাধারণ সম্পাদক তামিমুল ইসলাম,  সহ ক্লাবের সদস্যবৃন্দ। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্থ ৭৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com