ধর্মীয় ভাবগাম্ভির্য পরিবেশে রথযাত্রা উৎসব পালিত
July 14, 2018,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারে বিভিন্ন মন্দির থেকে পৃথক পৃথক রথ নিয়ে শোভাযাত্রা করেছেন সনাতন ধর্মালম্বিরা।
১৪ জুলাই শনিবার বিকেলে মৌলভীবাজার পশ্চিম বাজার আখড়া থেকে শ্রীশ্রী জগন্নাথ জিউর বিগ্রহ স্থাপিত রথ নিয়ে সহ¯্রাধিক পূণার্থী শহর প্রদক্ষিন করেন। একই সময়ে শ্রীমঙ্গল জগন্নাথ জিউর আখড়া থেকে রথযাত্রা উদযাপন পরিষদ ও সন্ধানী আবাসিক এলাকা থেকে ইসকনের উদ্যোগে বের হয় আরও দুটি বিশাল শোভাযাত্রা। রথসহ এই শোভাযাত্রা গুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্ব স্ব জায়গায় গিয়ে শেষ হয়।
এ উপলক্ষ্যে শহরে বসেছে বিশাল মেলা। এদিকে রথ যাত্রা উপলক্ষ্যে শ্রীমঙ্গল সন্ধানী আবাসিক এলাকায় ফেরা রথ পর্যন্ত ইসকনের উদ্যোগে আয়োজন করা হয়েছে ৯দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার।



মন্তব্য করুন