বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

July 15, 2018,

হোসাইন আহমদ॥ জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ২০১৮ সালে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১৪ জুলাই শনিবার দুপুরে মাদরাসা মিলনায়তনে পুরুষ্কার বিতরণ করা হয়।

মাদরাসা প্রিন্সিপাল ও বিশিষ্ট মুফাচ্ছিরে কোরআন মাওলানা শেখ আব্দুল হক এর সভাপতিত্বে ও সহ-সুপার হারুনুর রশিদ তালুকদার এর পরিচালনায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ মিয়া, আজীবন প্রতিষ্ঠাতা সদস্য লন্ডন প্রবাসী আলহাজ্ব সুন্দর মিয়া ও অভিবাবক প্রতিনিধি মু, আব্বাস উদ্দিন প্রমুখ।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com