প্রত্যেকের জায়গা থেকে শতর্ক হয়ে চললে দূর্ঘটনা অনেকাংশেই কমে যাবে..শ্রীমঙ্গলে চিত্র নায়ক ইলিয়াছ কাঞ্চন

বিকুল চক্রবর্তী॥ সড়ক দূর্ঘটনার জন্য দায়ী শুধু চালকেরাই নন, আমরা যারা যানবাহন ব্যবহার করি বা অসতর্ক হয়ে রাস্তায় চলাচল করি তারাও দায়ী। ১৫ জুলাই রবিবার দুপুরে শ্রীমঙ্গলে নিরাপদ সড়কচাই এর উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, নিরাপদ সড়ক এর চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াছ কাঞ্চন। এ সময় তিনি আরো বলেন, সড়ক দূর্ঘটনা রোধে প্রত্যেককে আগে নিজের জায়গায় শর্তক হতে হবে। নিজে সতর্ক হলে দূর্ঘটনা এমনিতেই কমে যাবে।
উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ালী ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন বিশিষ্ট চিকিৎসক ডা: হরিপদ রায়, নিরাপদ সড়ক চাই এর মহাসচিব এহসানুল হক কামাল, অর্থ সম্পাদক নাসিম রুমি, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তহিরুল ইসলাম মিলন প্রমুখ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল এর সভাপতি আমজাদ হোসেন রনি।
আলোচনা সভা শেষে অতিথি ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য প্রজেক্টারের মাধ্যমে দূর্ঘটনা থেকে রক্ষা পেতে সচেতনতা মূলক ভিডিও স্লাইড দেখানো হয়।



মন্তব্য করুন