মৌলভীবাজারে খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল

July 16, 2018,

স্টাফ রিপোর্টার॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। এ সময় যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসানের মুক্তির দাবীতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
১৬ জুলাই সোমবার দূপুর সোয়া ১২টায় জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জলের নেতৃত্বে শহরের কুসুমবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে যুগিডর এলাকায় গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম মুহিত, যুবদল নেতা জিল্লুর রহমান, মোবারক হোসেন সহ আন্যান্যরা।
বক্তারা বেগম খালেদা জিয়া’র বিরুদ্ধে আদালতের দেয়া রায়কে ‘সাজানো রায়’ আখ্যাইত করে এ রায় প্রত্যাখ্যান করে অবিলম্বে বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবী জানান। একই ভাবে তারা যুবদলের কেন্দ্রীয় দুই নেতার মুক্তির দাবী করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com