শ্রীমঙ্গল শুরু হয়েছে দেশের ৩য় চা নিলাম কার্যক্রম

July 16, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে ১৬ জুলাই  সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ৩য়তম  চা নিলাম কার্যক্রম।

টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ এর ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল খান টাওয়ারে আয়োজিত এ নিলামে  চা উত্তোলন হয়েছে ১৮ লক্ষ কেজি। যা প্রথম অকসনের সাড়ে ৩গুন বেশি।

টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ  এর আহবায়ক ড. মোমেন  জানান, সকাল ৮টা থেকে এ অকশনে দেশের বিভিন্ন প্রান্থের অর্ধশতাধিক ভায়ার  ও ৭টি ব্রোকার হাউজ অংশ নিয়েছেন এবং উৎসব মুখর পরিবেশে চা ক্রয় বিক্রয় হয়।

পর পর ৩টি অকশন সফলভাবে সম্পন্ন করায় সোমবার দুপুরে তিনি এক প্রেসব্রিফিংএর মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বানিজ্যমন্ত্রী তোফায়েল ইসলাম ও চা বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, সফলতার সহিত এগিয়ে যাচ্ছে শ্রীমঙ্গল টি নিলাম। প্রথম নিলামে চা উঠে ৫ লাখ ৫৭হাজার কেজি, ২য় নিলামে ১২ লক্ষ ৮৮ হাজার ৬৫০ কেজি (জুন) ও সোমবার ৩য় নিলামে উত্তোলন করা হয় ১৮ লক্ষ ৪ হাজার কেজি। এ জন্য তিনি অকশন পরিচালনাকারী প্রতিষ্টান টি টের্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ (টি টি এ বি  কে ধন্যবাদ জানান। এ সময় তিনি আগামী আগষ্ট থেকে ২টি করে অকশন করার ব্যপারেও আশা প্রকাশ করেন।

তবে প্রেস ব্রিফিং-এ তিনি  সাংবাদিকদের মাধ্যমে সরকারের দৃষ্টি আর্কশন করে বলেন চট্টগ্রাম সিলেটের আরো একটি ট্রেন চালু করার। আর বর্তমানে চালু উদয়ন ও পাহারিকায় আরো দুটি এসি কর্ম্পামেন্ট সংযোযন করার।

এ সময় তিনি যাদের ওয়ার হাউজ নির্মানাধিন তারা যেন দ্রুত তা সম্পন্ন করেন এবং আধুনিকতা বজায় থাকে সেদিকে লক্ষ রাখার জন্য আহবান জানান।

প্রেস বিফিং-এ আরো উপস্থিত ছিলেন টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ এর সদস্য সচিব জহর তরফদার, সিনিয়র সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ মনসুরুল হক, নুরুল ইসলাম চৌধুরী ও এসডি ব্রোকার্স এর স্বত্তাধিকারী আজিজুর রহমান চৌধুরীসহ বিভিন্ন বোকার্স হাউজের প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com