ফ্রান্স পাগল লোকমানের ভবিষতবাণী সফল হলো, বিজয়ী হলো ফ্রান্স, আনন্দে লোকমানের মিষ্টি বিতরণ

July 16, 2018,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের পাগলা লোকমানের জয় হলো। ২০১৮ এর বিশ্বকাপে বিজয়ী হবে ফান্স। শুরু থেকেই এক কথা বলে আসছিলো শ্রীমঙ্গল সিন্দুরখান এলাকার লোকমান। তার এ জোর দিয়ে বলাতে অনেকে তাকে পাগল বলে আখ্যায়িত করেন। কিন্তু লোকমানের ভবিষতবাণীই ফলে গেলো। রাশিয়ার মাটি খেকে ফ্রান্সই কাপ নিলো।

লোকমান শুধু ভবিষতবাণী নয় ফ্রান্সের জন্য দেশের বিভিন্ন জায়গায় শত শত ফেষ্টুনী, মিলাদ ও দোয়া মাহফিল, সিন্নি বিতরণসহ বিভিন্ন কার্যক্রম করে গেছেন।

রবিবার ফান্সের বিজয়ের সাথে সাথে লোকমানেকে নিয়ে মানুষ আনন্দ মিছিলও বের করেন। এদিকে ফান্স বিজয়ী হওয়ার পর থেকে লোকমান একাধারে মানুষকে মিষ্টি কাইয়ে চলছে। লোকমান বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে সে ফ্রান্সের জার্সি পড়ে প্রতিজ্ঞা করেছিলো ফ্রান্স বিজয়ী না হওয়া পর্যন্ত গা থেকে জার্সি খোলবেনা। তবে ফ্রান্স বিজয়ী হওয়ার পরও সে জার্সি খোলেনি। এখনও জার্সি পড়েই সবাইকে মিষ্টি বিতরণ করছে।

উল্লেখ্য লোকমান একজন দিনমজুর। ইলেকটিকের কাজ করে তার জীবন নির্বাহন করে। সে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের মদিরগাও এলাকার মৃত: দরছ মিয়ার ছেলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com