আব্দুল হান্নান তরফদার কে সংবর্ধনা

July 17, 2018,

শহর প্রতিনিধি॥ উন্মোচন সাহিত্য ও সাংস্কৃতি সংসদ আয়োজিত বিশিষ্ঠ শিক্ষানুরাগি আব্দুল হান্নান তরফদার এর নান্দনিক সংবর্ধনা অনুষ্ঠান চৌমোহনাস্থ মনসুন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

১৬ জুলাই সোমবার সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি পলাশ দেব নাথ এর উপস্থাপনায় লেখক ও গবেষক এড মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ ফয়ছল আজাদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগীত শিল্পি সালেহ মওসুফ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ শাহজাহান, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসী ইকবাল, লেখক ও লোক গবেষক অমলেন্দু দাস মিলন, মৌলভীবাজার লেখক ফোরামের সভাপতি মোঃ আবু তাহের,  এড দীপ্তেন্দ্র দাস গুপ্ত কাজল, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য সংগঠনের সভাপতি পুলক কান্তিধর, কবি ফাতেমা জহুরা বিউটি, রাজনগর ওয়েল ফেয়ার সোসাইটি ইউকে বাংলাদেশ শাখার সভাপতি ছালিক আহমদ ছিদ্দিকী, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, টেংরাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাসেম তরফদার প্রমুখ। অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করা হয় সংগীত পরিবেশন করেন লোক শিল্পি সুরঞ্জিত স্বরণ, মিহির কান্তি দাস মিলন, গৌরাঙ্গ দাস, তপু দাসসহ গন্যমান্য শিল্পিবৃন্দ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে উত্তরীয়পরিয়ে দেন মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ শাহজাহান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com