ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি অভিযান

July 17, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ১৭ জুলাই মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে নোংরা পরিবেশে ব্রেড ও বিস্কুট তৈরী করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন  অপরাধে কর্ণফুলি ব্রেড এন্ড বিস্কুটকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন শ্রীমঙ্গল মডেল থানার পুলিশ ফোর্স।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com