কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

July 18, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই  বুধবার শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে এ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। হীড বাংলাদেশ এর সমন্বয়করী লেভিউ কৈরী এর সভাপতিত্বে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস হামিদ।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগীতায় এ কার্যক্রমটি বাস্তবায়ন করেন হীড বাংলাদেশ ও ম্যাক বাংলাদেশ। পরে দিন ব্যাপী উপজেলার ১০ টি স্কুলের শতাধীক শিক্ষার্থীদের নিয়ে নৈতিকতা ও মূল্যবোধ, সৃজনশীল লেখা, বু্িদ্ধমত্তা যাচাই এবং নেতৃত্বের গুণাবলী  বিষয়ক প্রতিযোগীতা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধীক শিক্ষাথীদের মাঝ ১০ জনকে বাছাই করে পরবর্তীতে তারা জেলা পর্যায়ে উপজেলার প্রতিনিধিত্ব করবে।

এবং পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। প্রতিযোগীতায় বিচারকমন্ডলী হিসাবে দায়িত্ব পলন করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনিতা রাণী দাস, শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মুমিন ও মনাই উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির খান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com