বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠিত মৌলভীবাজারে

জনি বেগম /পলি রানী দেবনাথ॥ সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই “এই প্রতিপাদ্য নিয়ে বুধবার ১৮ জুলাই মহান মুক্তিযুদ্ধে আতেœাৎসর্গকারী ৩০ লক্ষ শহীদের স্মরনে দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লক্ষ বৃক্ষ রোপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের মৌলভীবাজার এর আয়োজনে সদর উপজেলার উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায়
জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও রাজনগর -৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার মোঃ শাহ জালাল, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক নেছার আহমদ, জেলা শিক্ষা কর্মকর্তা বায়োজিদ খান, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা মো: শাহ জাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বিনেন্দু ভৌমিক, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারন সম্পাদক সালেহ এলাহী কুটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।



মন্তব্য করুন