মৌলভীবাজারে সাংস্কৃতিক উৎসব নিয়ে প্রেস কনফারেন্স

July 19, 2018,

আশরাফ আলী॥ “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক উৎসব নিয়ে প্রেস কনফারেন্স করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার ১৯ জুলাই দুপুরে সার্কিট হাউজের মুন হলে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সৈয়দ মহসীন পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, জেলা সাংস্কৃতিক অফিসার জ্যোতি সিনহা, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শাহ অলিদুর রহমান, হাসনাত কামাল, মাহবুবুর রহমান রাহেল, আশরাফ আলী, জনি বেগম ও ক্যামেরা পারসন মনজু বিজয় চৌধুরী।
জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগীতায় ২দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। সাংস্কৃতিক উৎসবে জেলার বিশিষ্ট শিল্পিবৃন্দ গান পরিবেশনা করবেন।
সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু। সমাপনী দিনে সাংস্কৃতিক উৎসবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপ-সচিব খোরশেদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব রুকনুজ্জামান। সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।

সাংস্কৃতিক উৎসবের প্রস্তাবিত অনুষ্ঠানমালা
২০ জুলাই ২০১৮ (অনুষ্ঠান সময়সীমা বিকেল ৫ ঘটিকা হতে ৯ ঘটিকা পর্যন্ত)

১। উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠান বিকেল———————————————- ৫টা-৬টা
২। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ এর তথ্যচিত্র প্রদর্শনী ——————————–২০মিনিট
৩। সাংস্কৃতিক অনুষ্ঠান – রবীন্দ্র সংগীত+কবিতা (মমিতা ও তার দল)———————— ১৫ মিনিট
৪। রবীন্দ্র নৃত্য – ২টি (১টি প্রদীপ নাহা – সপ্তস্বর, শতাব্দী রায়)—————————– ১০ মিনিট
৫। ক. উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ তথ্যচিত্র প্রদর্শন
খ. বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্পাদিত তথ্যচিত্র প্রদর্শন—————————–২০ মিনিট
৬। নজরুল সংগীত + কবিতা
(রুবিনা মাহমুদ ও তার দল, অপরাজিতা রায়, কৃষ্ণ গোস্বামী)—————————— ২০ মিনিট
৭। নজরুল নৃত্য ১টি (অতশ্রী ও অনশ্রী)————————————————- ৫ মিনিট
৮। ১টি সৃজনশীল নৃত্য (শিল্পকলা একাডেমি)——————————————– ৫ মিনিট
৯। ক. সম্প্রীতির বাংলাদেশ বিষয়ক টিভি ফিলার খ. ক্ষুধামুক্তির সংগ্রামে বাংলাদেশ
গ. মৌলভীবাজার জেলার বিভিন্ন উন্নয়ন বিষয়ে ডকুমেন্টারি প্রদর্শন ————————- ২০ মিনিট
১০। ব্লুমিং রোজেস বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়————————————————-৫ মিনিট
১১। অভিনয় (সুশিপ্তা দাস ও তার দল)————————————————- ১৫ মিনিট
১১। দেশাত্ববোধক গান ২টি
(মৌলভীবাজার শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি) ————————————১৫ মিনিট
১৩। দেশাত্ববোধক নৃত্য ২টি
(মৌলভীবাজার শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি)————————————- ১০ মিনিট
১৪।  আধুনিক গান (শহীদুল ইসলাম অভি ও গোপন চক্রবর্তী)——————————- ২০ মিনিট
১৫।  তথ্যচিত্র প্রদর্শণী  “সর্বনাশা জঙ্গীবাদ, একটি পরিবারের করুন পরিনতি”

সাংস্কৃতিক উৎসবের প্রস্তাবিত অনুষ্ঠানমালা, মৌলভীবাজার
২১ জুলাই ২০১৮
প্রথম পর্ব (বিকেল ৫ ঘটিকা – ৮ ঘটিকা)

১ ক .সরকারের ৯ বছরের উন্নয়নের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী———————————–২০ মিনিট
২. আঞ্চলিক গান ১টি (শিল্পকলা একাডেমি) পল্লীগীতি ——————————————–৭ মিনিট
৩. মণিপুরী নৃত্য ১টি (কমলগঞ্জ উপজেলা হতে আগত )——————————————–৮ মিনিট
৪. জারিগান ১টি ( মৌলভীবাজার শিশু একাডেমি, পরিচালনা – প্রদীপ নাহা) —————————১০ মিনিট
৫. লোকনৃত্য ১টি (প্রদীপ নাহা – উপজেলা শিল্পকলা একাডেমি)———————————— ৫ মিনিট
৬. ক. উন্নয়নশীল দেশ বাংলাদেশ বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী
খ. বাংলাদেশ : সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তথ্যচিত্র প্রদর্শনী
গ. মানবতা বিষয়ক টিভি ফিলার ’ভরসা রাখ মানবতায়’ ——————————————-২০ মিনিট
৭. দেবযানী ও তার দল———————————————————————১০ মিনিট
৮. লালনগীতি ও আঞ্চলিক ২টি (সুনীতি সিনহা)———————————————— -১৫ মিনিট
৯. ২ টি নাচ (আকাশ, টুনি – শিল্পকলা একাডেমি ও নৃত্যবীণা)————————————–১০ মিনিট
১০. রাধারমন ও শাহ আব্দুল করিম গান ২টি ( সুরঞ্জিত পাল)————————————– ১০ মিনিট
১১. ক. ঐতিহ্যের দর্পন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ
খ. মৌলভীবাজার জেলার উন্নয়ন বিষয়ে ডকুমেন্টারি প্রদর্শন
গ. বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্পাদিত তথ্যচিত্র প্রদর্শন————————————–১৫ মিনিট
১২. শব্দকরদের ঐতিহ্যবাহী নৃত্য————————————————————–১০ মিনিট
১৩. কাঠি নৃত্য ১টি (শ্রীমঙ্গল উপজেলা হতে আগত)——————————————— -১০ মিনিট
১৪. মুশির্দী গান (জালাল নুরী, বাউল মনসুর)————————————————— ১৫ মিনিট
১৫. ধামাইল (শ্রীমঙ্গল উপজেলা হতে আগত)————————————————— ১৫ মিনিট
১৬. সনদপত্র বিতরণী——————————————————————–রাত ৮টা-৯টা

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com