মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান পালিত

July 19, 2018,

জনি বেগম॥ “স্বয়ংসম্পূর্ন মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর মৌলভীবাজার এর আয়োজনে ১৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় সার্কিট হাউজের মুন হলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে উদ্ভোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার – রাজনগর -৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,জেরা আওয়ামী লীগ এর সভাপতি নেছার আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক প্রমুখ। জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ চলবে ১৮-২৪ জুলাই পর্যন্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com