মৌলভীবাজারে পাসের হার ৫৫ দশমিক ২৫ শতাংশ
July 21, 2018,

স্টাফ রিপোর্টার॥ এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মৌলভীবাজার জেলায় পাসের হার ৫৫ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ শত ১৮ জন। এবার মৌলভীবাজার সরকারি কলেজে পাসের হার ৮০ শতাংশ, আলহাজ্ব মখলিছুর রহমান ডিগ্রী কলেজে ৯৬ শতাংশ, সরকারি মহিলা কলেজে ৫৩ শতাংশ, শাহ মোস্তফা ডিগ্রী কলেজে ৩১ দশমিক ২১ শতাংশ, রাজনগর ডিগ্রী কলেজে ৩১ দশমিক ০৩ শতাংশ ও রাজনগর মফাজ্জাল হোসেন মহিলা কলেজে ২৩ দশমিক ৮৭ শতাংশ।



মন্তব্য করুন