এইচ এসপি পরীক্ষায় আলহাজ¦ মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের সাফল্য

আশরাফ আলী॥ সারাদেশে একযোগে উচ্চ মাধ্যমিক (এইচ.এস.সি) ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার ১৯ জুলাই। এবছর এইচ.এস.সিতে পাশের হার অন্যান্য বছরের তুলনায় কম। তারপরও বরাবরের মত সাফল্য ধরে রেখেছে মৌলভীবাজার সদর উপজেলার আলহাজ্জ মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ। কলেজটি এবছর জেলার মধ্যে ফলাফলের দিক দিয়ে এগিয়ে রয়েছে।
২০১৮ সালের এইচ.এস.সি পরীক্ষায় আলহাজ্জ মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে ১৩৬জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয় ১৩০জন। পাশের হার ৯৫.৫৯ শতাংশ। ব্যবসায় বিভাগ থেকে ৩৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয় ৩৫জন। পাশের হার ৯৭.২২ শতাংশ। কলেজটিতে এবছর পাশের হার ৯৫.৯৩ শতাংশ।
উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দকে আলহাজ্জ মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। বিকেলে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মিষ্টিমুখ করান আলহাজ্জ মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি এম এ রহিম (সিআইপি), কলেজের আজীবন সদস্য মোঃ মুজিবুর রহমান, কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এসময় কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি এম এ রহিম (সিআইপি) বলেন, সদর উপজেলার একটি অজপাড়া গায়ে কলেজটি ২০১০ সালে স্থাপন করেছিলাম। প্রতিবছর কলেজটি ভালো ফলাফল করে আসছে। কলেজের প্রত্যেকটি ছাত্রকে সম্পূর্ণ ফ্রি পড়ালেখা করানো হয়। যার কারণে আজ এ অজপাড়া গায়ে শিক্ষার হার বেড়েই চলেছে। এবছর মৌলভীবাজার জেলার সবকয়টি কলেজের চেয়ে ভালো ফলাফল করেছে কলেজটি।



মন্তব্য করুন