স্বাধীনতা বিরোধীদের সন্তানদের স্বাধীন দেশের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার নেই – নৌ ও পরিবহন মন্ত্রী শাহজাহান খান

July 21, 2018,

বিকুল চক্রবর্তী॥ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী সকল অপ শক্তির বিরোদ্ধে রোখে দাড়াতে ও শ্রমিকদের নায্য অধিকারের ৬ দফা দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক মহা সমাবেশ।

মৌলভীবাজার জেলা শ্রমিক কর্মচারী ও পেশাজীবি মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত এ মহা সমাবেশে প্রধান অতিথি ছিলেন নৌ ও পরিবহন মন্ত্রী মোঃ শাহাজাহান খান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জামাত রাজাকার ও যুদ্ধাপরাধীর সন্তানদের এদেশের মাটিতে ঐ মদদে বেড়ে উঠতে দেয়া হবে না। স্বাধীন দেশের সুযোগ সুবিধা পাওয়ার এদের অধিকার নেই। এদের ঘৃণ চক্রান্ত থেকে সজাগ থাকার জন্য মন্ত্রী দেশের শ্রমিক সমাজের প্রতি আহববান জানান।

এ সময় মন্ত্রী আরো বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশে জামাত বিএনপি গাড়ীতে পেট্টল বোমা মেরে শত শত শ্রমিক কে হত্যা করেছে। আহত হয়েছেন অসংখ্য শ্রমিক ও যাত্রী। পুড়ানো হয়েছে শ্রমিকদের যানবাহন। কিন্তু অন্যদিকে শ্রমিকদের যিনি হৃদয় থেকে ভালোবাসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  এই আহত নিহত শ্রমিকের পরিবার ও পুড়ে যাওয়া গাড়ীর মালিকদের একশত কোটিটাকার উপরে সহায়তা করেছেন।

মৌলভীবাজার জেলা পরিবহন শ্রমিক নেতা আব্দুল অদুদ এর সভাপতিত্বে আরো বক্তব্যদেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, জেলা পরিবহন শ্রমিক নেতা সঞ্জিত দেব, মোস্তাফিজুর রহমান মুকিত, ময়না মিয়া ও শাহজান আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com