তথ্য জেনে সেবা নিন, প্রতারণা থেকে দুরে থাকুন’’ এই শ্লোগান নিয়ে স্বজনের উদ্যোগে পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সেবা বিষয়ক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘‘তথ্য জেনে সেবা নিন, প্রতারণা থেকে দুরে থাকুন’’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পল্লী বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সেবা সম্পর্কিত অবহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলার ১ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন), শ্রীমঙ্গলের উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি( সনাক) এর সহায়তায় বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী এর সভাপতিত্বে ক্যাম্পেইনে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি’র সহকারী ম্যানেজার (সদস্য সেবা) শ্যামল চন্দ্র ঘোষ।
স্বজন সদস্য শাহ আরিফ আলী নাসিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় এরিয়া পরিচালক মো: আব্দুর রহিম, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ফিরোজ মিয়া মাস্টার, সনাক সদস্য জিডিসন প্রধান সুচিয়াং, স্বজন সমন্বয়করী এস এ হামিদ, স্বজন সদস্য সাংবাদিক সৈয় ছায়েদ আহমদ, টিআইবির এরিয়া ম্যানজোর পারভেজ কৈরী, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনু মিয়া, ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন ও অবসরপ্রাস্ত প্রধান শিক্ষক রাকেস চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের আরো উপস্থিত ছিলেন স্বজন সহসমন্বয়কারী দেলওয়ার হেসেন মামুন, স্বজন সদস্য রহিমা বেগম, নিতেশ সুত্রধর, হাবিবুর রহমান সহিদ, তমাল কান্তি দাস দুলাল, রমেন চত্রবর্তী ও ইয়েস সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে মাঝামাঝি সময়ে টিআইবি কর্তৃক পল্লী বিদ্যুৎতের সেবা সম্পকিত তথ্যপত্রের (ভাজপত্র) মোরক উম্মোচন করা হয়।
শ্যামল চন্দ্র ঘোষ বলেন, মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন বিনা পয়সায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে। সেই লক্ষে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্ত কিছু মানুষ আছে নিজে কাজ না করে অন্যের মাধ্যমে কাজ করতে পছন্দ করে যে জন্য অনিয়মের স্বীকার হন। অনিয়মের বিষয়ে তিনি বলেন পল্লী বিদ্যুৎ অফিসে প্রয়োজনের চেয়ে যদি কেউ বেশি টাকা দাবী করে তাহলে আমার কাছে সরাসরি অভিযোগ করলে আমি ব্যবস্থা নিবেন। মিটার নিতে গিয়ে পল্লী বিদ্যুৎতের লোক ছাড়া বাহিবে কোন ব্যাক্তি বা দালালের খপ্পরে পড়ে যদি কেউ টাকা লেনদেন করেন তা হলে এখানে পল্লী বি্যুৎতের করার কিছু নেই। তিনি অনুরোধ করেন পল্লী বিদ্যুৎতের অফিসে গিয়ে যোগাযোগ করে নিয়ম মাফিক ফি জমা দিলেই আপনি লাইন পেয়ে যাবেন। এতে কোন দালাল বা তৃতীয় কোন মানুষ বা পক্ষে পয়োজন নাই। এসময় তিনি বিদ্যুৎ বিলসহ পল্লী বিদ্যুৎতের বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় লোকজন অভিযোগ করলে তিনি ধর্য্য সহতারে শুনেন এবং পর্যাক্রমে সমাধানের আশ্বাস দেন।



মন্তব্য করুন