দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব

July 21, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সংস্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় এ উৎসবের শুরুতে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু।

পরে সরকারের উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপরপরই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয়। এতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com