সমাজ দার্শনিক কার্ল মার্কসের জন্ম দ্বিশত বার্ষিকী পালিত

July 21, 2018,

স্টাফ রিপোর্টার॥ সর্বহারা শ্রেণির নেতা ও সমাজ দার্শনিক কার্ল মার্কসের জন্ম দ্বিশত বার্ষিকী পালিত হয়েছে মৌলভীবাজারে।

এ উপলক্ষে শুক্রবার ২০ জুলাই বিকেলে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কার্ল মার্কস জন্ম দ্বিশত বার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ। কার্ল মার্কসের জীবন কর্ম ও তাঁর দর্শনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন ইউনিভার্সিটি অব লিবারেল এর অধ্যাপক ড. সলিমুল্লা খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোঃ কিবরিয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com