শ্রীমঙ্গলে সামাজিক নিরাপত্তার বেষ্টনির আওতায় ৭০ লক্ষ টাকা বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সামাজিক নিরাপত্তার বেষ্টনির আওতায় বয়স্ক, বিধবা, ও স্বামী নিগৃহিতা, অসচ্ছল প্রতিবন্ধী এবং দলিত হরিজন বেদে পরিবারের মধ্যে প্রায় ৭০ লক্ষ টাকার উপরের বিতরণ করা হয়েছে। ২১ জুলাই শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে এ ভাতা বিতরণ করেন অনুষ্ঠনের প্রধান অতিথি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সরকারী প্রতিপ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, সহকারী কমিশনার( ভূমি) আশেকুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আছকির মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়মী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্ঠিনীয় আওতায় অনুষ্ঠানে বয়স্ক ভাতা ৭৬৮ জন, ৪৬ লক্ষ ৮ হাজার, বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা ১৬৫ জন ৯ লক্ষ ৯০ হাজার, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ১৬১ জন ১৩ লক্ষ ৫২ হাজার ৪০০ টাকা ও দলিত হরিজন ও বেদে ভাতা ১৯ জন ১ লক্ষ টাকা। সর্বমোট বিতরণ করা হয়েছে ৭০ লক্ষ ৬৪ হাজার ৪০০ টাকা।



মন্তব্য করুন