জেলা প্রশাসনের ২দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব সমাপ্ত

July 22, 2018,

আশরাফ আলী॥ “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ও শিল্পকলা একাডেমির সহযোগীতায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে ২দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব সমাপ্ত হয়েছে।

শনিবার ২১ জুলাই রাতে সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুকনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন এবং সুস্থ সামাজিক জীবনে সংস্কৃতি চর্চার গুরুত্ব আরোপ করেন।

২দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবে জেলার বিভিন্ন উপজেলার একশত আশি জন শিল্পী নানা পরিবেশনায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চা শ্রমিকদের কাঠি নৃত্য, মনিপুরী নৃত্য, ধামাইল, জারিগানসহ স্থানীয় বিভিন্ন পরিবেশনা।

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com