সিলেট সিটি নির্বাচনে কামরানের পক্ষে প্রচারণায় মেয়র ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার॥ আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে প্রচারণা চালিয়েছেন মৌলভীবাজার পৌরসভার জননন্দিত মেয়র,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফজলুর রহমান।এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার ২১ জুলাই সিলেট নগরীর বিভিন্ন এলাকায় মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে নৌকা মার্কা প্রতীকের ভোট চেয়ে প্রচারণা শুরু করেন এবং লিফলেটও বিতরণ করেন।
গণসংযোগকালে ফজলুর রহমান বলেন, সিলেটে নৌকার প্রতীকের জোয়ার ওঠেছে। প্রতিটি মানুষের মুখে এখন শুধু নৌকার শ্লোগান। মানুষ পরিবর্তনের ডাক দিয়েছে। তাই নৌকা প্রতীককে বিজয় করা হলে সিলেটবাসী সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া পাবে।
তিনি আরও বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের হাতে নৌকার প্রতীক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ জুলাই নৌকাকে বিজয় করে শেখ হাসিনাকে সিলেটবাসীর পক্ষ থেকে উপহার দেওয়া হবে।
গণসংযোগকালে সিলেট জেলা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন