খালেদা জিয়ার সুচিকিৎসা প্রদান ও নিঃশর্ত মুক্তির দাবীতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার॥ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা প্রদান ও নিঃশর্ত মুক্তির দাবীতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে সেচ্ছা সেবক দল। এ সময় ৩ জনকে আটক করেছে পুলিশ।
রোববার ২২ জুলাই দূপুর ২টার দিকে শহরের কুসুমবাগ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। অপরদিকে একই সময়ে শহরের চৌমুহনা এলাকা থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে পুলিশ ৩ জনকে আটক করে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যায়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর, সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু সহ আন্যান্যরা।
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে বাংলাদেশের জনগন কোন নির্বাচন মেনে নিবে না। তারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবী জানান।



মন্তব্য করুন