জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৮ উপলক্ষ্যে র্যালী আলোচনা সভা ও তথ্য প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে সোমবার ২৩ জুলাই সকালে সার্কিট হাউজ মুন হলে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রায় চৌধুরী (যুগ্মসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মৌলভীবাজার, বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথী দত্ত কাননগো, স্থানীয় সরকার মৌলভীবাজার এর উপ-পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।



মন্তব্য করুন